প্রথম অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া (মাধ্যমিক ভূগোল)
Madhyamiklearning | Madhyamiklearning.blogspot.com
■ সুন্দরবনের দ্বীপগুলির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব:
সুন্দরবনের দ্বীপ গুলির জলে নিমজ্জিত হওয়ার প্রধান কারণ: (i) বিশ্ব উষ্ণায়ন (ii) বরফের গলন ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি (iii) উপকূল অঞ্চলের ক্ষয় (iv) ম্যানগ্রোভ অরণ্যের ধ্বংস। এছাড়াও (৮) জীবাশ্ম জ্বালানির দহন। (vi) যানবাহন ও কলকারখানা বৃদ্ধি। (vii) বৃক্ষচ্ছেদন জনিত কার্বন-ডাই-অক্সাইডের বৃদ্ধি প্রভৃতি। প্রভৃতি কারণের জন্য সুন্দরবন অঞ্চলে প্রতি 10 বছর অন্তর হাফ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বৃদ্ধি। পাচ্ছে, যা সরাসরি সুন্দরবন অঞ্চলের দ্বীপ গুলির উপরে ক্রমশই গুরুতর প্রভাব ফেলছে।
সুন্দরবনের দ্বীপগুলির উপর বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব গুলি হল-
(1) উষ্ণতা বৃদ্ধি:
a) উষ্ণতা বৃদ্ধি সুন্দরবন অঞ্চলের দ্বীপগুলির ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ। 'সেন্টার ফর সাইন্স অন্ড এনভিরণমেন্ট' এর হিসাব অনুযায়ী 1980 থেকে 2007 সালের মধ্যে সুন্দরবন নদীর জলে 0.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা বাড়ছে।
b) সুন্দরবনে জলের এই উষ্ণতা বৃদ্ধি সরাসরি ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রকে প্রভাবিত করছে। উষ্ণতা বৃদ্ধির কারণে প্রচুর ম্যানগ্রোভ ক্ষতিগ্রস্ত হয়।
(2) সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধিঃ
a. ওয়ার্ল্ড ব্যাংক এর রিপোর্ট অনুযায়ী সুন্দরবন অঞ্চলে প্রতিবছর 3-8 মিলিমিটার হারে জলতল বৃদ্ধি পাচ্ছে।
b. জলের উচ্চতা বৃদ্ধির কারণে দীপগুলি ক্রমশ জলের তলায় তলিয়ে যাচ্ছে এবং ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছে। যেমন-লোহাচড়া, নিউমুর, বেডফোর্ড দ্বীপ ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরবনে জলতল । মিটার বাড়লে প্রায় 75 শতাংশ ধ্বংস হয়ে যাবে। যেমন-হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত পূর্বাশা বা নিউমুর, বাংলাদেশে তালপট্টি নামে পরিচিত এই দ্বীপটি 2010 সালে সমুদ্র জলতলের বৃদ্ধির কারণে সম্পূর্ণ ডুবে যায়।
(3) ঘূর্ণিঝড়ের প্রভাব:
a. বঙ্গোপসাগর উপকূল সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন অঞ্চল সর্বাধিক ঘূর্ণিঝড় প্রবণ জেলা। বর্তমানে এই অঞ্চলে বর্ষাকাল ও শরৎকালে প্রায় প্রতিবছর বিধ্বংসী ক্রান্তীয় ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায়।
b. বর্তমানে ঘূর্ণিঝড়ের প্রভাব এখানে বৃদ্ধি পেয়েছে যা এই অঞ্চলে দ্বীপ গুলিকে ক্ষতিগ্রস্ত করে।
যেমন- 2009 সালে আয়লা ঝড়ের প্রভাবে সুন্দরবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
c. 2020 সালের 'আমফান' ও সাম্প্রতিক 'ইয়াশ' (26th May, 2021) ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবন অঞ্চলের বাঁধ ভেঙে বহু এলাকা জুড়ে প্লাবিত হয় এবং কৃষিজমি ও ম্যানগ্রোভ বনভূমি ব্যাপকভাবে নষ্ট হয়।
(4) লবনতা বৃদ্ধি ও কৃষিজমির ক্ষতি: জলস্তর বৃদ্ধির ফলে সমুদ্রের লবণাক্ত জল উপকূলের কৃষিজমি গুলো প্লাবিত করছে, ফলে কৃষিজমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। যেমন-লবণাক্ততার কারণে কৃষিজমি কমে যাওয়ায় খাদ্যের সমস্যা বাড়ছে, মাছ চাষে ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে, কাঁকড়ার পরিমাণ কমছে।
(5) ম্যানগ্রোভ বনভূমির ক্ষতি: সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে বিগত 10ব ছরে প্রায় 3.7% ম্যানগ্রোভ ধ্বংস হয়েছে।
(6) বাস্তুতন্ত্রের ক্ষতি: জলবায়ুর পরিবর্তন, উষ্ণতা বৃদ্ধি, সমুদ্র জলতল বৃদ্ধি ও প্লাবন প্রভৃতি কারণে এই অঞ্চলের বাস্তুতন্ত্র ক্রমশ ক্ষতি হচ্ছে।
বিগত কয়েক দশকে সুন্দরবন অঞ্চলে নিমজ্জিত দ্বীপ গুলোতে বসবাসকারী বহু মানুষ নিকটবর্তী সারিমীপে, কাকদ্বীপ সহ বিভিন্ন অঞ্চলে চলে এসেছেলে নিমজ্জিত দ্বীপ গুলোতে বহু মানবে
0 Comments